| Name | দীদারে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম |
| Author | মাওলানা মুহম্মদ গোলাম হাসান |
| Publisher | আল বুশরা প্রকাশনী |
| Number of Pages | ২৪০ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Summary | যিনি রহমতুল্লিল আলামীন, যাঁর নামে মহান আল্লাহ পাক বিশ্বজগতকে সৃষ্টি করেছেন, যাঁর প্রশংসায় আরশ কাঁপে এবং যাঁর উসিলায় উম্মতের গুনাহ মাফ হয়— সেই প্রিয়তম হাবীবে খোদা, রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীদার মুবারক ! এই শব্দটি শুনলেই মুমিনের অন্তরে এক অদ্ভূত আকাঙ্ক্ষা জেগে ওঠে| চোখের পর্দা সরে যাওয়ার, এক মুহূর্তের জন্য হলেও উনাকে দেখার, উনার নূরানী চেহারা মোবারকের জ্যোতি গ্রহণ করার, উনার পবিত্র দৃষ্টি পড়ার আকুতি জাগে । সেই আকুতি যুগ যুগ ধরে আশেকে রাসূলদের অন্তরে জ্বলছে । আর সেই আশেকদের মধ্যে যাঁরা মহান আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে স্বপ্নে কিংবা জাগ্রত অবস্থায়— যেকোনো এক অবস্থায়— উনার দীদার লাভ করেছেন, তাঁদের ঘটনা শুনলে আমাদের ঈমান আরও মজবুত হয়, মুহব্বত আরও গভীর হয়, আর দীদারের তামান্না আরও তীব্র হয়ে ওঠে । দীদারে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বইটি পড়ে অনেকে হয়তোবা চোখের পানি ধরে রাখতে পারবেন না, কেউ কেউ প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহব্বতে আরও বেশী গরক হয়ে যাবেন। কেউবা এমন একটি বইয়ের অপেক্ষা করছিলেন যুগ যুগ ধরে। কারোবা বইটি পেয়ে অনেক আনন্দ লাগবে। আবার কারো অনেক দিনের মনের আশা পূর্ণ হবে। বইটি হাজারও মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বইটি একটি জ্বলন্ত প্রদীপ। যা আশেকে রসূলদের দিলে ইশকের আলো প্রজ্বলিত করবে। বইটি পড়ে অনেকে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ফানা বাকা হবেন এবং দীদার মুবারক লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হবে ইনশাআল্লাহ। বইটিতে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীদার মুবারক লাভ করেছেন এমন বিখ্যাত অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফী, দরবেশ, আউলিয়ায়ে কেরাম রহমতুল্লাহি আলাইহিমগণের বাস্তব ঘটনা রয়েছে। আর সেজন্য সকল নবীপ্রেমিকদের জন্য বইটি হাত ছাড়া করা উচিত হবে না। |
Frequently Bought Together
Products from this Seller
View All
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to