| Name | কেউ কথা রাখেনি |
| Author | ইমদাদুল হক মিলন |
| Publisher | কথা প্রকাশ |
| Edition | 01 February, 2017 |
| Number of Pages | 223 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
| Summary | টেলিগ্রাফের তারে একটা পাখি বসে আছে। একলা, উদাসীন পাখি। বিকেলের বিষন্ন আলােয় পাখিটির দিকে তাকিয়ে চমকে উঠল কিরণ। এখানে এই পাখি এল কী করে! কিরণ যা ভেবেছে পাখিটা সেই পাখি তাে! নাকি ওরকম দেখতে অন্য কোনাে পাখি! গভীর মনােযােগ দিয়ে পাখিটি তারপর দেখতে লাগল কিরণ। সাত-আট ইঞ্চি লম্বা হবে। হলুদ কপাল ক্রমশ ফিকে হয়ে উঠে গেছে চাদির ওপর। শরীরে ওপরের দিককার পালক গাঢ় ধূসর। কোমর ও লেজের ওপরকার পালক গােলাপি হলুদ। তলার পালক হলুদ। ডানা কালচে, পাটকিলে, তার ওপর দিয়ে চওড়া হলুদ একখানা পটি ওপর থেকে নিচে নেমেছে। আর হলুদের গােল ছােপ আছে ওড়ার পালকের দ্বিতীয় স্তরের নিচের দিকে। লেজটা সরু থেকে ক্রমশ মােটা হয়েছে। লেজের মাঝখানে এক জোড়া কালাে রঙের পালক, তার দুপাশের একটা করে পালক কালাে কিন্তু তলার দিকে হলুদ ছােপ। বাকি পালক হলুদ কিন্তু তলায় একটু করে কালাে ছােপ। ঠোট ও পা দুখানা কালাে। আরে এ তাে আলতাপরি! স্ত্রী আলতাপরি। এই এলাকায় তাে আলতাপরি কখনাে দেখেনি কিরণ! এই পাখির তাে এখানে থাকবার কথা নয়। এই পাখি দেখা যায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে, নিম্নবঙ্গের কোনাে কোনাে জায়গায়, সুন্দরবনে! |
Frequently Bought Together
Products from this Seller
View All
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to