| Name | আর রাহীকুল মাখতুম |
| Author | আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) |
| Translator | মুফতি আশেক হাসান কাসেমী |
| Publisher | মাকতাবাতুল হিজায |
| Edition | 1st Published, 2021 |
| Number of Pages | 831 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Summary | গ্রন্থ পরিচিতিঃ আমাদের সবার প্রিয় সিরাত গ্রন্থ ‘আর রাহিকুল মাখতুম’। এ গ্রন্থটি শুধু এশিয়া উপমহাদেশে জনপ্রিয়তা লাভ করেছে বিষয়টি এমন নয়; বরং এর জনপ্রিয়তা ও সুখ্যাতি বিশ্বজুড়ে। এ নন্দিত ও প্রশংসিত গ্রন্থের জুড়ি মেলানো মুশকিল। গ্রন্থটির রচয়িতা আর কেউ নয়। তিনি হলেন শায়খ সফিউর রহমান মুবারকপুরী। তিনি অতি যত্নে নিজ দরদ ও আবেগ ভরা কথার মাধুরি দিয়ে এ কিতাবটিকে সাজিয়েছেন। সৌদি আরবে রাবেতা আলামি ইসলামি’ এর পক্ষ থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনেক মনীষীদের অংশগ্রহণ ছিল। এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল, সিরাত বিষয়ক গ্রন্থ রচনার ক্ষেত্রে প্রকৃত গবেষক বের করে বিশ্বের দরবারে উপস্থিত করা। সাথে সাথে যেন মানুষ রাসুলের সীরাত অধ্যয়নে ব্রতী হয়, সেটার প্রতি সবিশেষ দৃষ্টি দেয়া। সবচে আশ্চর্য ও চমৎকার বিষয় হল, এই সিরাত বিষয়ক গ্রন্থ রচনার ক্ষেত্রে সর্ব শীর্ষের স্থান দখল করে নিয়েছিলেন আমাদেরই চির চেনা ও পরিচিত মুখ শায়খ সফিউর রহমান মুবারকপুরী । তিনি উক্ত প্রতিযোগিতাকে কেন্দ্র করে তার অনবদ্য গ্রন্থ ‘আর রাহিকুল মাখতুম’ রচনা করতঃ কৃতিত্বের সুসম্মান অর্জন করেন । এখানে একটি বিষয় লক্ষনীয়, ব্যক্তিবিশেষ যে কেউ বিতর্কিত হতে পারে। তিনিও এর উর্ধে নন। তাই তার নিজস্ব কিছু মত বা দর্শনের পরিবর্তে সেরেফ রাসুলের সীরাতের উপর নযর বুলালে এ গ্রন্থটি একটি অনবদ্য গ্রন্থ। যা সবিশেষ সবার জন্য উপকৃত হতে পারে বলে আশা করছি। আজ অবধি সিরাত বিষয়ক কত-শত গ্রন্থ রচনা করা হয়েছে পেয়ারা নবীর তরে। আল্লাহ চাহেন তো সামনে আরো হবে তবে আমাদের সামনে থাকা সিরাত গ্রন্থসমূহের মধ্যে সব গ্রন্থই কি এক মানের? সবগুলোই কি গ্রহণযোগ্যতার মানে উন্নিত ও উত্তীর্ণ? উত্তরে ‘না’ বলা ছাড়া ‘হা’ বলার কোন সুযোগ নেই। সুতরাং এ বিষয়ক যে কয়টি গ্রন্থ গ্রহণযোগ্যতার মানে উন্নিত হতে পেরেছে, তার মধ্যে ‘আর রাহিকুল মাখতুম’ শীর্ষ শ্রেণীর কাতারে রয়েছে। আরবী ভাষাসহ আরো বিভিন্ন ভাষায় ভাষান্তরিত হয়ে তা আপন জায়গা দখল করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলা ভাষাতেও এর কয়েকটি অনুবাদ গ্রন্থ বের করা হয়েছে। তবে এর প্রকৃত মর্মার্থ, লেখকের মূল ভাব ও আবেগ প্রায় সব অনুবাদেই ক্ষুণ্ণ হয়েছে। তাই আমরা লেখকের ভাব ও আবেগ রক্ষা করার পাশাপাশি সহজ ও সাবলিলতার মাধ্যমে মূল গ্রন্থের অনুবাদকে পাঠকের সামনে পেশ করলাম। আল্লাহ তাআ’লা যেন এর দ্বারা সমস্ত মুসলিম উম্মাহকে উপকৃত করেন। রাসূলের সীরাত অধ্যয়ন করে জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর তাওফীক দান করেন। এবং সর্বোপরি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের আদর্শকে বাস্তবায়ন করে দোজাহানের কামিয়াবী অর্জনের তাওফীক এনায়েত করেন। আমীন ইয়া রাব্বাল আলামিন। – মুফতি মুজাহিদুল ইসলাম |
Frequently Bought Together
Products from this Seller
View All
Subscribe our newsletter for coupon, offer and exciting promotional discount..
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to