কাশফুল মাহজুব ১ম ও ২য় খন্ড

0 /5.0 (0 reviews)
People are viewing right now
Todays Deal Exclusive for today only
Pricing
৳620.00 /PCs
৳680.00
-9%

In stock

Minimum order qty 1

seller

Inhouse product

Message Seller
  • warranty check circle Cash on Delivery Available
Nameকাশফুল মাহজুব ১ম ও ২য় খন্ড 
Authorহযরত দাতা গঞ্জ বখশ আবুল হাসান আলী বিন উসমান জুল্লাবি হুজবিরি গজনবি 
Publisher সূফী মিজান ফাউন্ডেশন   
Number of Pages ৪৮৪ 
Countryবাংলাদেশ 
Languageবাংলা 
Summary 

হযরত আলী ইবনে উসমান জুল্লাবি হুজবিরি গজনবি ওরফে দাতা গঞ্জ বখশ [ওফাত: ৪৬৫হি. /১০৭২ খ্রি.] এবং তাঁর বিশ্বখ্যাত অনন্য গ্রন্থ "কাশফুল মাহজুব" এর নাম জানে না এমন আধ্যাত্মিক মনীষী, সুফি-সাধক, পীর-মাশায়েখ এবং ইসলামি চিন্তাবিদ খুবই বিরল। এমনকি অন্যান্য ধর্মের গবেষক, দার্শনিক এবং চিন্তাবিদরাও হযরত দাতা গঞ্জ বখশ ও তাঁর সেরা গ্রন্থ "কাশফুল মাহজুব" সম্পর্কে বিশেষভাবে অবগত রয়েছেন এবং অত্যন্ত আগ্রহী। "কাশফুল মাহজুব" বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় গ্রন্থাগারে গবেষকদের জন্য সংরক্ষিত রয়েছে এবং বিদেশী ভাষায় অনুবাদ ও গবেষণাও হয়েছে।  

"কাশফুল মাহজুব” মূলত ফারসি ভাষায় প্রায় হাজার বছর আগে রচিত গ্রন্থ। দাতা গঞ্জ বখশই দীন-ইসলামের সার্বিক দিকসমূহ এবং শরীয়তের পাশাপাশি তাসাউফ তথা ইলমে মারেফাত সম্পর্কে ফারসি গদ্য রীতিতে সর্বপ্রথম বিশাল গ্রন্থ "কাশফুল মাহজুব” রচনা করেন। প্রায় পাঁচশো বছর পূর্ব থেকে সে সময় পর্যন্ত অনেক ইসলামি সুফি-সাধক, দরবেশ-ফকির, গাউস-কুতুব, ফকিহ-ইমাম, মুজাহিদ-যোদ্ধা এবং সর্বোপরি সাহাবা কেরাম-এর মূল্যবান সার-সংক্ষেপ আলোচনা "কাশফুল মাহজুব"-এ স্থান পেয়েছে।

"কাশফুল মাহজুব"কে প্রকৃতপক্ষে বলা যায়, ইসলাম ও শরীয়ত-মারেফাতের সংক্ষিপ্ত বিশ্বকোষ, যা প্রতিটি জ্ঞান-অন্বেষী মানুষ ও নিষ্ঠাবান মুসলমানের জন্য দিক-নির্দেশক গ্রন্থ। ইসলামের সামগ্রিক দিক-বিভাগ ও বিষয়াদির বিজ্ঞতাপূর্ণ এবং চিত্তাকর্ষক উপস্থাপনা ঘটেছে এ গ্রন্থে।

মানব সভ্যতার জ্ঞানচর্চার ক্রমধারার গত এক সহস্রাব্দে মুসলিম অমুসলিম সকল শ্রেণীর জ্ঞান তাপস এ গ্রন্থ নিয়ে কথা বলেছেন, গবেষণা করেছেন। দুই খণ্ডে লিখিত এলমে তাসাউফের এই প্রাচীন নিদর্শনের প্রথম খণ্ডে বিস্তারিত সাতাশি (৮৭) জন এবং সংক্ষেপে আহলে সুফফা সহ তেষট্টি (৬৩) জন সৃফি ব্যক্তিত্বের বর্ণনা রয়েছে। দ্বিতীয় খণ্ডে ১১টি মাহজুব বা পর্দার উন্মোচন করা হয়েছে। এছাড়া পুরো গ্রন্থ জুড়ে তরিকা ও ফেরক্বা সমূহের উপর আত্ম:নিসৃত সংজ্ঞা ও পরিচয় পেশ করা হয়েছে।

Reviews & Ratings

0.0

Total Review 0

No reviews found!

Product Queries (0)

Login Or Registerto submit your questions to seller

Other Questions

No queries have been asked to the seller yet

Products from this Seller

View All
All categories
Flash Sale
Todays Deal